March 30, 2026, 7:09 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

তালায় পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ইসমাইল হাজরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে।
স্থানীয়রা জানান,হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ইসমাইল হোসেন পড়াশুনা করতো এবং মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতো। তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছে তার সহপাঠীরা। তারা জানায়, ভোরে পুকুরে ওজু করতে গিয়ে সে পানিতে পড়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ মাদ্রাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে।’ তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খলিশখালী ক্যাম্প ইনচার্জ হাফিজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর