March 25, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেসিকে ছাড়িয়ে শতকের পথে রোনালদো

মেসিকে ছাড়িয়ে শতকের পথে রোনালদো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চ্যাম্পিয়ন্স লিগে একই ক্লাবের হয়ে শততম গোল করার দৌড়ে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে আপোয়েল নিকোশিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ৬-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন রোনালদো।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে রোনালদোর মোট গোল এখন ৯৮টি। আর ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনায় খেলা মেসির এই প্রতিযোগিতায় গোল ৯৭টি।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েছেন রোনালদো। এ বছর তার গোলসংখ্যা এখন ১৮টি। ছাড়িয়ে গেছেন ২০১৫ সালে ১৬ গোল করে গড়া তার নিজের কীর্তিই।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোল ১১৩টি।

Share Button

     এ জাতীয় আরো খবর