April 8, 2026, 12:32 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কালো বলায় চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ

কালো বলায় চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বর্ণবাদী মন্তব্যের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়ক খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। রোববার চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক।

চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়োকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছিলেন সরফরাজ। স্টাম্প মাইকে শোনা যায় এই উইকেটকিপার ব্যাটসম্যানের কথা। উর্দুতে সরফরাজ কথাটি শুরু করেছিলেন, ‘আরে কালে’ বা ‘হেই ব্ল্যাক গাই’ বলে।

তখন ধারাভাষ্যে ছিলেন মাইক হেইজম্যান ও রমিজ রাজা। হেইজম্যান স্টাম্প মাইকের কথা শুনে রমিজকে জিজ্ঞেস করেছিলেন, সরফরাজ উর্দুতে কি বলেছে। রমিজ উত্তরে বলেছিলেন, লম্বা বাক্যটি পুরোপুরি বুঝতে পারেননি তিনি।

স্টাম্প মাইকে ধরা পড়া কথা পড়ে ছড়িয়ে পড়লে প্রবল সমালোচনার মুখে টুইটারে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন সরফরাজ। পরে ফেলুকওয়ায়োর সঙ্গে সরাসরি দেখা করেও ক্ষমা চান। তবে বর্ণবাদ নিয়ে আইসিসি ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। তাই শাস্তি পেতেই হলো পাকিস্তান অধিনায়ককে।

নিষেধাজ্ঞার পাশাপাশি শিক্ষামূলক একটি আয়োজনেও অংশ নিতে হবে সরফরাজকে। পিসিবির সঙ্গে আলোচনা করে আইসিসি এটির তারিখ ঠিক করবে পরে।

Share Button

     এ জাতীয় আরো খবর