রুহুল আমীন খন্দকার, রাজশাহী ব্যুরো প্রধান :
রাজশাহীর তানোরে গত ২৫ শে জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় গোল্ডেন ব্রাইট
কোচিং সেন্টারে ২০১৯ সালের এস এস সি ও দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে সৌজন্য মূলক পুরুস্কার
বিতরন করা হয়। শিক্ষক আব্দুল মালেকের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-মাদ্রাসা তুল ইসলাহীয়ার ইংরেজী বিভাগের শিক্ষক ও কোচিং এর প্রধান পরিচালক এস এম আরমান হোসেন পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ শিক্ষকরা ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সেই সময় বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যো থেকে বক্তব্য রাখেন ছাত্র শামীম রেজা, ছাত্রী ফৌজিয়া আক্তার, ছাত্রী সাথী খাতুন। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার ভবনের স্বাধীকারী ও এম টি এন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুহুল আমীন খন্দকার, শিক্ষক মাওলানা আবুল হোসেন, শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক শিশির আহম্মেদ, প্রভাশক শামীম আহম্মেদ, শিক্ষক রইস উদ্দিন, শিক্ষক মৃণাল কুমার পাল, শিক্ষক মামুনুর রশীদ, শিক্ষক রাসেল আহম্মেদ, শিক্ষক বকুল হোসেন, শিক্ষক বিকাশ কুমার দাস প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০১৯/ইকবাল