April 13, 2026, 11:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় কিশোর গ্রেফতার

লালমনিরহাটে স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় কিশোর গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

লালমনিরহাটের হাতীবান্ধায় জেমি আক্তার নামে এক স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আরাফাত হোসেন আরিফ (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় আরিফ হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মজিবর রহমানের ছেলে পুলিশ জানায়, গড্ডিমারী গ্রামের জহুরুল হকের মেয়ে জেমিকে স্কুলে যাওয়া আসার পথে আরিফ প্রেম প্রস্তাব দিতো প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় জেমির একটি ছবি আরিফ ফেসবুকে পোস্ট দেয় বিষয়টি জানতে পেরে জেমির বড় ভাই তাকে বকা দেয় এতে অভিমান করে গত মঙ্গলবার রাতে নিজ ঘরে জেমি আত্মহত্যার চেষ্টা চালায় বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় ঘটনায় জেমির পরিবারের লোকজন আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তুলে আরিফসহ দুই জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন মামলাটি আমলে নিয়ে পুলিশ গতকাল বুধবার সকালে জেমির লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত আরিফকে গ্রেফতার করে হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরিফকে গ্রেফতার করা হয়েছে মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে

Share Button

     এ জাতীয় আরো খবর