April 12, 2026, 2:28 pm

সংবাদ শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই

অভিনব কৌশলে বাল্য বিয়ের চেষ্টা

অভিনব কৌশলে বাল্য বিয়ের চেষ্টা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

মঠবাড়িয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। মঙ্গলবার রাতে অভিনব কৌশলে চাচার বউভাত অনুষ্ঠানের অন্তরালে মাদ্রাসাছাত্রী মাকসুদার (১৬) চলছিল বিয়ের আয়োজন। বরও চলে এসেছে কনের বাড়ি-এমন খবর পেয়ে বিয়ে বাড়িতে প্রশাসনের লোক ও স্থানীয় এনজিও কর্মীরা হাজির হন। পরে বন্ধ হয়ে যায় বিয়ে।

 

জানা গেছে, উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের কৃষক ইসমাইল হোসেনের মেয়ে মাকসুদা আক্তারের সাথে বরগুনার জেলার তালতলী গ্রামের জয়নাল হোসেনের ছেলে আলামিনের (৩২) পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকতা শুরু হলে স্থানীয় বাসিন্দারা অনলাইনে কেন্দ্রীয় মহিলা অধিদফতরে বাল্য বিয়ের অভিযোগ দেয়।

 

অভিযোগটি আমলে নিয়ে স্থানীয় মহিলা অধিদফতরকে অবহিত করলে ক্রেডিট সুপারভাইজার আবু জাফর খান ও স্থানীয় স্টেপস্ এনজিও এর মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ ঘটনাস্থলে ছুটে গিয়ে বন্ধ করে দেন বাল্য বিয়ে। এসময় বরপক্ষ পালিয়ে যায়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ জানান, চাচার বউভাতের আড়ালে ওই শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করা হয়। পরে তা বন্ধ করে প্রশাসন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর