April 14, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

 গাইবান্ধা প্রতিনিধি:
গতকাল ২৩ জানুয়ারি ২০১৯ “জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, তুলসীঘাটে অনুষ্ঠিত হয়। রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, কলেজ শিক্ষক প্রতিভা সরকার, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার, রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, স্কুল শিক্ষক ও নারী নেত্রী অঞ্জলী রানী দেবী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুল ছাত্রীদেরকে পাঠপুস্তকের পাশাপাশি যেসব মহিয়ষী নারীরা জাতিকে এগিয়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের বরেণ্য নারী জাগরণের অগ্রদূতদের নিয়ে রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী বক্তব্য উপস্থাপন করে। অনুষ্ঠানে ৩ শতাধিক ছাত্রী, স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

mostbet
প্রাইভেট ডিটেকটিভ/২৪ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর