April 16, 2026, 5:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে পরীক্ষার্থীসহ অর্ধশতাধিক অসুস্থ

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে পরীক্ষার্থীসহ অর্ধশতাধিক অসুস্থ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

কুড়িগ্রাম সদরের মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে ৩৭ জন পরীক্ষার্থীসহ অর্ধ শতাধিক অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর আহত ১৫ শিক্ষার্থীসহ এক অভিভাবককে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে দছিমুদ্দিন মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমান।

অসুস্থদের দেখতে হাসপাতালে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সদর ইউএনও আমিন আল পারভেজ ও চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুফিয়া খাতুন জানান, সেনেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থী মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়। দুপুরে বিজ্ঞান পরীক্ষা শেষে ফেরার পথে আকস্মিকভাবে এক ঝাক মৌমাছি তাদেরকে আক্রমণ করে। এ সময় মৌমাছির কামড়ে ৩৭ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক অসুস্থ হয়।

তাদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অসুস্থকে ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, আকাশি, নবনিতা, তাসরিন, সোহাইবুর রহমান, আরাফাত, সোহাগ, সাগর, ইব্রাহীম, শামিম, বিজলী, স্বাধীন, শাহানাজ, রুবিনা, রুমানা ও তার বাবা রফিকুল ইসলাম (৪২) এবং শিক্ষক লুৎফর রহমান।

ঘটনার সত্যতা স্বীকার করে মোগলবাসা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু জানান, পিএসসি বিজ্ঞান বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একেক জন শিক্ষার্থীকে মৌমাছি ৫ থেকে ৭ বার কামড়ে দেয়। গুরুতর আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর