April 12, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সম্পদের তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র সাক্কু

সম্পদের তথ্য গোপনের মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র সাক্কু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। মামলার অভিযোগপত্রের সমর্থনে দুদক কোনো নথি ও তথ্যপ্রমাণ হাজিরে ব্যর্থ হওয়ায় গতকাল মঙ্গলবার ঢাকার আট নম্বর বিশেষ জজ আদালতের শামীম আহম্মদ মেয়র সাক্কুকে অব্যাহতির আদেশ দেন। সাক্কুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, তদন্ত কর্তা অভিযোগপত্রে যা বলেছেন, তার সমর্থনে কোনো কাগজ ও তথ্যপ্রমাণ যুক্ত করতে পারেনি দুদক। মেয়র সাক্কুকে হয়রানির জন্য এ মামলা করা হয়েছে। সে কারণে সাক্কুকে অব্যাহতি দেন বিচারক। এদিন মামলার অভিযোগ গঠনের শুনানিতে সাক্কুর অব্যাহতি চেয়ে আদেন করা হয়। অপরদিকে দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা ২০০৮ সালের ৭ জানুয়ারি ঢাকার রমনা থানায় এ মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা গত বছর ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, সাক্কু তার ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকার সম্পদ অর্জন করেছেন এবং এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলার এজাহারে সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে আসামি করা হলেও অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক সাক্কু গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের ভোটে টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বচিত হয়ে ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন। শপথ নেওয়ার পর গত ১৮ এপ্রিল আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। পরে গত ৯ মে ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর