April 13, 2026, 11:56 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গাইবান্ধায় গাইড বইয়ের রমরমা বাণিজ্য ধ্বংস হচ্ছে সৃজনশীলতা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা শহরসহ বিভিন্ন উপজেলার বই বিতানগুলোতে চলছে গাইড বইয়ের

mostbet

প্রতিকি ছবি

রমরমা বাণিজ্য। শিক্ষার্থীরাও চড়া দামে এসব গাইড বই কিনছে। এতে বই ব্যবসায়ীদের পকেটে যাচ্ছে মোটা অঙ্কের টাকা।অভিভাবকদের অভিযোগ, নজরদারি না থাকায় এমনটা ঘটছে। শিক্ষকরাই শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের গাইড বই কিনতে উদ্বুদ্ধ করে থাকেন। গাইড বইয়ের অবাধ বেচাকেনা শিক্ষার্থীদের সৃজনশীলতা ধ্বংস করছে। সরকারের বিনামূল্যে বই বিতরণের মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে।জেলা শহরের নিউ মার্কেটের বই বিতানগুলোতে দেখা মেলে বিভিন প্রকাশনীর গাইড বই। এসব বিক্রিও হচ্ছে চড়া দামে।দ্বিতীয় শ্রেণির অনুপম, লেকচার, পপি গাইড বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা, ৩য় শ্রেণির অনুপম, লেকচার ৩০০-৩৬০ টাকা, চতুর্থ শ্রেণির অনুপম, পাঞ্জেরি ৩২০-৩৫০ টাকা, পঞ্চম শ্রেণির লেকচার, অনুপম, পাঞ্জেরি ৪৮০-৫৫০ টাকা, ষষ্ঠ শ্রেণির অনুপম, লেকচার, পপি, পাঞ্জেরি, অ্যাডভান্স, অক্ষরপত্র ৫৮০-৬২০ টাকা, সপ্তম, অষ্টম শ্রেণির অ্যাডভান্স, লেকচার, অনুপম, পাঞ্জেরি, পপি, অক্ষরপত্র বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকায়।গাইবান্ধা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির এক নেতা বলেন, রুট লেভেলে হস্তক্ষেপ করলে হবে না। গাইড বইয়ের ছাপাখানা বন্ধ করে দিতে হবে। গাইড বাণিজ্যের প্রসারে শিক্ষক সমিতির যোগসাজশ নেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর