April 10, 2026, 5:37 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভারতীয় ক্রিকেট দল আয়োজকদের আচরণে অপমানিত: সুনীল গাভাস্কার

ভারতীয় ক্রিকেট দল আয়োজকদের আচরণে অপমানিত: সুনীল গাভাস্কার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অস্ট্রেলিয়ায় প্রথমবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও কোনো আর্থিক পুরস্কার পায়নি ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক বিরাট কোহালির হাতে ট্রফি তুলে দেন তুলে দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। আর্থিক পুরস্কার না থাকার বিষয়ে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, আয়োজকদের এমন আচরণে অপমানিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল।

সিরিজ শেষে ম্যাচ সেরা হইয়েছেন যুজভেন্দ্র চহাল ও সিরিজ সেরা হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দুইজনকেই দেওয়া হয় ৫০০ ডলার করে, যা ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার ৬২০ রুপি। দুইজনই এই অর্থ চ্যারিটিতে দান করেন। সিরিজ জয়ের পুরস্কার সূচক ভারতীয় দলকে দেওয়া হয় ট্রফি। সিরিজ জেতার জন্য কোনো আর্থিক পুরস্কার দেওয়া হয়নি কোহালিদের।

আয়োজকদের পুরষ্কারের বিষয়ে এমন আচরণ মেনে নিতে পারেননি সুনীল গাভাস্কার। তাই এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন তিনি। খেলা স¤প্রচারকারী টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘৫০০ ডলার আর এমন কি! এটা দুঃখের যে শুধু ট্রফিই দেওয়া হল দলকে। অথচ স¤প্রচার স্বত্ব থেকে অনেক অর্থ উপার্জন করেছে আয়োজকরা। তাহলে কেন ক্রিকেটারদের ভাল পুরস্কার মূল্য দেওয়া হবে না? স্পনসরদের থেকে বিশাল অর্থ পাওয়ার আসল কারণ তো ক্রিকেটাররাই’।তিনি আরও বলেন, ‘উইম্বলডনের যে প্রাইজ মানি দেওয়া হচ্ছে সেটার পরিমাণ দেখা হোক। খেলোয়াড়রা এখানে অর্থ উপার্জনের মূল উৎস। তাই তাদেরকে ভালভাবে পুরস্কৃত করতেই হবে’।

উল্লেখ্য, ২০১৮ সালের উইম্বলডনে প্রথম রাউন্ডে বিদায় নেওয়া টেনিস খেলোয়াড়রা পেয়েছিলেন প্রায় ৩৬ লক্ষ টাকা। আর সিঙ্গলসে চ্যাম্পিয়ন পুরস্কারের অঙ্ক ছিল প্রায় ২১ কোটি টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর