উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ্ জালাল (রঃ) এর অন্যতম সহচর
হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর দুইদিন ব্যাপী ৬শত ৭৮ তম ওরুস মোবারক সমাপ্ত হয়েছে গত ১৭ জানুয়ারী। গত বুধবার সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় কার্যক্রম। মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালণ করা হয়। আনুষ্টানিকতা শেষ হলেও ওরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকান ও ভক্তরা সমাগত রয়েছেন আজও মাজার ও মেলা প্রাঙ্গনে। গরু জবেহ ও গিলাফ চড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) দরগাহ শরিফের মোতায়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সমাজসেবী সেবক সৈয়দ আব্দুল বাছিত, সৈয়দ সাহাব উদ্দিন, সৈয়দ নওশের আলী খোকনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্যরা। ওরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান ছিল। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০১৯/ইকবাল