April 8, 2026, 9:47 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গেইলের ব্যাট যখন কথা বলবে

গেইলের ব্যাট যখন কথা বলবে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টি-টোয়েন্টি রেকর্ড বিস্ময়কর, বিপিএল রেকর্ডও দুর্দান্ত। বিশ্বের সবচেয়ে ভীতি জাগানিয়া ব্যাটসম্যানদের একজন। কিন্তু এবারের বিপিএলে এখনও জ¦লে উঠতে পারেননি ক্রিস গেইল। তার পারফরম্যান্সের অপেক্ষায় আছে রংপুর রাইডার্স। কোচ টম মুডির মতে, গেইল যখন নিজের মতো খেলবেন, প্রতিপক্ষের কিছু করার থাকবে না।

গত আসরে রংপুরের শিরোপা জয়ে শেষ দিকে বড় অবদান ছিল গেইলের। ফাইনালে খেলেছিলেন ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস। এবার একটি ম্যাচে ১৪ বলে ২৩ করতে পেরেছেন। বাকি ম্যাচগুলোয় রান ১, ৮ ও ৭।

৩৯ পেরিয়ে যাওয়া গেইল এখন অবশ্য আর নিজের সেরা সময়ের চেহারায় নেই। তবে এরপরও যেদিন তার নিজের মতো খেলেন, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে মুডি জানালেন, তারা অপেক্ষায় আছেন গেইলের দিনের।

“আমি নিশ্চিত, এখনও পর্যন্ত পারফরম্যান্সে যথেষ্টই হতাশ ক্রিস। ওর টি-টোয়েন্টি রেকর্ডের ধারেকাছে কেউ নেই। নিজের পারফরম্যান্সে দারুণ গর্বও খুঁজে নেয় সে। আমরা জানি, ওর মানের একজন ক্রিকেটার যে কোনো সময়ে জ¦লে উঠবে। ক্রিসের ব্যাট যখন কথা বলবে, তার সামনে যে প্রতিপক্ষ আসবে, তাদের জন্য আমার মায়াই লাগছে।”

Share Button

     এ জাতীয় আরো খবর