April 13, 2026, 5:42 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিক্ষোভে ৬ ঘন্টা সড়ক অবরোধ অবশেষে রাজারহাটে প্রধান শিক্ষক বরখাস্ত

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ রায়ের(১৬) মাথা ফাঁটিয়ে দেয়া আটক প্রধান শিক্ষক গোলজার হোসেনকে পুলিশ ছেড়ে দেয়ায় আবারো উত্তাল হয়ে উঠেছে ছাত্র অভিভাবক ও এলাকাবাসী। ১৬ জানুয়ারী বুধবার তারা আবারো প্রধান শিক্ষক গোলজার হোসেনকে গ্রেফতার পূর্বক অপসারণ দাবী জানিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রাজারহাট-নাজিমখান সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক গোলজার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলে ৬ঘন্টা পর বিকাল ৩ঘটিকায় বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ রায়(১৬) বিদায়ী অনুষ্ঠানের চাঁদার ১০০ টাকা কম দেয়ায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলজার হোসেন তাকে কক্ষে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করার একপর্যায়ে মাথায় প্রচন্ড আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সৌরভ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার বিক্ষুব্ধ অভিভাবকরা ছুটে গিয়ে প্রধান শিক্ষককে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে প্রায় ২ঘন্টার পর রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ প্রধান শিক্ষক গোলজার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার গভীর রাতে আটক গোলজার হোসেনকে পুলিশ থানা থেকে ছেড়ে দেয়। বিষয়টি সকালে ওই এলাকায় জানাজানি হলে আবারো ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীরা ফুঁসে উঠে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষক গোলজার হোসেনকে গ্রেফতারপূর্বক অপসারণের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারসহ একদল পুলিশ এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে দফায় দফায় বৈঠক শেষে অভিযুক্ত প্রধান শিক্ষক গোলজার হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।এ ব্যাপারে রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুচলেখা নিয়ে গোলজার হোসেনকে মঙ্গলবার রাতে ছেড়ে দেয়া হয়েছিল। প্রধান শিক্ষককে ছেড়ে দেয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়ে। পরে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩ঘটিকা পর্যন্ত ৬ ঘন্টা পর প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর