April 13, 2026, 2:53 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাগাতিপাড়ায় ইটের আধলায় প্রাণ গেল স্কুল ছাত্রের

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধিঃ

mostbet

নাটোরের বাগাতিপাড়ায় ইটের আধলা নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল সাজ্জাদ হোসেন সজল (১৬) নামের এক ছাত্রের। সে উপজেলার দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবং একই উপজেলার জয়ন্তিপুর আ. লতিফ শাহ এর ছেলে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দিন স্কুলে সজল বন্ধুদের সাথে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সজলের মৃত্যু হয়।এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রবিউল আহসান মোবাইল ফোনে বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মঙ্গলবার ছাত্রদের গ্রুপ করার জন্য মাপজোঁক চলছিল। সেসময় স্কুলের মাঠের পাশে আমতলার দিকে তারা (সজল) কয়েকজন বন্ধু মিলে ইটের আধলা নিয়ে গোলক নিক্ষেপের খেলার মতো করে খেলছিল। সেসময় একটি আধলা সাজ্জাদ হোসেন সজলের ডানদিকের কানের পাশের আঘাত পেয়ে সে আহত হয়। ঘটনাটি স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত নিকটস্থ মজুমদার ক্লিনিকে তাকে ভর্তি করে। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে রাতে সে মারা যায়। পরদিন বুধবার দুপুর সোয়া ১২টায় স্কুলে প্রথম জানাজা করা হয় বলে তিনি জানান। সেখানে স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা অংশ নেয়।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার নবাগত ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর