April 9, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাংলাদেশে আসছে ইংল্যান্ডের যুবারা

বাংলাদেশে আসছে ইংল্যান্ডের যুবারা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পূর্নাঙ্গ সফরে বাংলাদেশের আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এক মাসের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তারা খেলবে একটি যুব টি-টোয়েন্টি, তিনটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট।

আগামী রোববার ঢাকায় এসে সেদিনই কক্সবাজার চলে যাবে ইংলিশরা। ২৫ জানুয়ারি তারা খেলবে একটি গা গরমের ম্যাচ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি।

যুব ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ ও ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ৪ ফেব্রুয়ারি দুই দল কক্সবাজার থেকে যাবে চট্টগ্রামে। প্রথম যুব টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি, পরেরটি ১৫ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবে ইংলিশরা।

যুব ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। সেটিও চট্টগ্রামে। ২০০৯ সালে জো রুট, বেন স্টোকসদের ইংল্যান্ড যুব দলকে ২ উইকেটে হারিয়েছিল মুমিনুল হক, এনামুল হক, আবুল হাসানদের বাংলাদেশ যুব দল। যুব টেস্টে বাংলাদেশের জয় আছে আর কেবল একটিই। বর্তমান যুব দল গত অক্টোবরে একটি টেস্টে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

Share Button

     এ জাতীয় আরো খবর