April 10, 2026, 1:19 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ শিশু নারায়ণগঞ্জে উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের কোল থেকে নিখোঁজ তিন মাসের শিশুটিকে নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকেই শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন। এ সময় মনোয়ারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। মনোয়ারা কাশিপুর খিল মার্কেট এলাকার মশিউর রহমান জুয়েলের স্ত্রী। ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল থেকে গত সোমবার রাতে চুরি হওয়া শিশুটিকে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ সময় মনোয়ারাকে আটক করা হয়েছে। তবে আটক মনোয়ারা বেগম জিজ্ঞভসাবাদে দাবি করেছে, ‘ওই শিশুর মা বাচ্চাটি তাদের কাছে ১০ হাজার টাকা বিক্রি করে দিয়েছে। হাসপাতালের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে’। গত সোমবার মধ্যরাতের পর কোনো একসময় হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ড থেকে জিম নামের ওই শিশুটি হারিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। জিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জুয়েল হোসেন ও সুমাইয়া আক্তারের মেয়ে। অসুস্থ বাবার সঙ্গে গত ৩১ অক্টোবর হাসপাতালে এসেছিল সে।
Share Button

     এ জাতীয় আরো খবর