April 13, 2026, 10:02 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রংপুরকে ইতিবাচক রাখছেন মাশরাফি

রংপুরকে ইতিবাচক রাখছেন মাশরাফি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাঁচ ম্যাচের তিনটিতেই হার। শেষ দুটিতে হাতের মুঠো থেকে ফসকে গেছে জয়। এভাবে কাছে গিয়েও হারলে চোট লাগে আত্মবিশ্বাসে। তবে রংপুর রাইডার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল বলছেন, দলের মনোবল চাঙা রাখছেন মাশরাফি বিন মুর্তজা। হাওয়েল যাকে বলছেন সহজাত নেতা।

বিপিএলের ঢাকা পর্বের শেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৫ রানে হেরেছে রংপুর। তার আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে ২ রানে। দুটি ম্যাচেই একসময় রংপুরের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু হেরে গেছে অভাবনীয়ভাবে। এর আগে মৌসুমের প্রথম ম্যাচেও চিটাগং ভাইকিংসের কাছে রংপুর হেরেছিল শেষ ওভারে, ৩ উইকেটে।

সব মিলিয়ে গত আসরের শিরোপা জয়ীরা এবার আছে বেকায়দায়। তবে দলের মনোবলে সেটির প্রভাব পড়ছে না, দাবি হাওয়েলের। অধিনায়কই উজ্জীবিত রাখছেন দলকে।

“সে সহজাত নেতা। সবাই তাকে অনুসরণ করে। দলটা খুব ভালোভাবে চালায় সে। সবাইকে খুব সাহায্য করছে। সবাই ইতিবাচক রাখছে। আমরা আগের ম্যাচ ভুলে পরের ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছি।”

কাছে গিয়ে হার গিয়ে হার থেকেও সামনের পথচলার জন্য ইতিবাচক দিক বের করছে রংপুর। গত আসরেও টুর্নামেন্টের মাঝামাঝি পর্যন্ত খুব ভালো অবস্থায় ছিল না তারা। পরে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও খেলার অনেক বাকি, বলছেন হাওয়েল।

“এখনও টুর্নামেন্টের কেবল শুরুর পর্যায়। ৬-৭টি খেলা বাকি আছে। কাছে গিয়েও হারা অবশ্যই আদর্শ নয়। তবে সামনে এই ধরনের ম্যাচ এলে কি করা উচিত, সেটা আমরা অন্তত এখন জানি।”

ঘুরে দাঁড়ানোর কাজটি অবশ্য সহজ হবে না। সিলেট পর্বে রংপুরের দুটি ম্যাচ, দুটিই স্বাগতিক সিলেটের বিপক্ষে। ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে ডেভিড ওয়ার্নারের দলের উদ্দীপ্ত থাকারই কথা। হাওয়েল তবু আশা করছেন ভালো কিছুর।

“সিলেট দর্শক সমর্থন পাবে। ওদের দলে বেশ বড় কিছু নাম আছে। ওয়ার্নার, পুরান আছে, কয়েকজন ভালো বোলার আছে। ওদের নিয়ে আমরা গবেষণা করব। ওদের দুর্বলতা বের করে ও আমোদের শক্তির জায়গা কাজে লাগানোর চেষ্টা করব।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর