গাইবান্ধা প্রতিনিধি|
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে গত কাল সোমবার
সন্ধ্যায় এলজিএসপি-৩ এর বরাদ্দকৃত ২০১৭-১৮ অর্থ বছরের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিতরণের পূবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, জেলা ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অরণ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, ইউপি সচিব আব্দুল মোত্তালেব প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০১৯/ইকবাল