April 8, 2026, 12:18 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মুস্তাফিজকে নিজের মতো বোলিং করতে বলেছিলেন মিরাজ

মুস্তাফিজকে নিজের মতো বোলিং করতে বলেছিলেন মিরাজ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মুস্তাফিজুর রহমানকে ঘিরে ছিলেন তিন জন। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল, কত পরামর্শই না দিচ্ছেন একেকজন! আদতে পরামর্শ ছিল ¯্রফে একটিই। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার বোলার মুস্তাফিজকে বলছিলেন, কারও কথা না শুনে নিজের মতোই বোলিং করতে।

উইকেট না পেলেও অসাধারণ বোলিং করে রাজশাহী কিংসকে জিতিয়েছেন মুস্তাফিজ। ৩ ওভারে যখন রংপুর রাইডার্সের প্রয়োজন ২১ রান, অষ্টাদশ ওভারে বোলিং করে মুস্তাফিজ দেন ৪ রান। এরপর বোলিংয়ে আসেন শেষ ওভারে, প্রতিপক্ষের তখন দরকার ছিল ৯ রান।

ওভার শুরুর আগে দেখা যায়, মাঠে মুস্তাফিজের সঙ্গে কথা বলছেন মিরাজ নিজে, মোহাম্মদ হাফিজ ও সৌম্য সরকার। ওভারের মাঝপথে আরও দুবার দেখা যায় একই দৃশ্য। কি নিয়ে গবেষণা চলছিল চার জনের? ম্যাচ শেষে মিরাজ মেটালেন কৌতুহল।

“মুস্তাফিজকে আমি একটা কথাই বলেছিলাম যে, আমার কথা শোনার দরকার নেই, সরকার ভাইয়ের (সৌম্য) কথা শোনার দরকার নেই, হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই। মুস্তাফিজ যদি পরিকল্পনায় থাকে, ও নিজের পরিকল্পনায় খুব ভালো বল করে। আমার কথা ছিল, সরকার ভাই বা হাফিজ ভাইয়ের কথা শুনলে সে নিজেরটা করতে পারবে না। আমি ওকে একটা কথাই বলেছি, ‘তুই তোর ফিল্ডিং সেট কর, তোর মত বল কর, তাহলে তোকে মারতে পারবে না।’ সৌম্য ভাইও এই কথা বলেছে।”

“হাফিজ ভাই ওকে একটু ইয়ে করছিল। আমি আর সরকার ভাই তখন বলেছিলাম, ‘কারও কথা শোনার দরকার নেই, তুই তোর মতই থাক, সমস্যা নেই।’ ও যদি নিজের মত থাকে, তাহলে ও ভালো করে। বেশি কথা শুনলে ভালো করতে পারবে না। এটাই হয়েছে। আমরা জানি যে মুস্তাফিজ কোন ধরনের বোলার, কোন ধরনের মানুষ।”

মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ে শেষ ওভার থেকে আসে কেবল তিন রান। রাজশাহী জেতে ৫ রানে।

Share Button

     এ জাতীয় আরো খবর