April 8, 2026, 10:34 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

তৃতীয় টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা

তৃতীয় টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চতুর্থ দিনেই জোহানেসবার্গ টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হারায় তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজ আহমেদরা।

৩৮১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান। চতুর্থ দিন খেলা শুরু করে ৩ উইকেটে করা ১৫৩ রান নিয়ে।পাকিস্তান ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে তাকিয়ে ছিলো আসাদ শফিক, বাবর আজম আর সরফরাজ আহমেদের দিকে। চতুর্থ দিন সকালে তাতো হলোই না, বরং পাকিস্তানের ব্যাটিং লাইন আপ প্রোটিয়াদের সামনে ছিলো থরহরি কম্প।

দিনের শুরুতে একই ওভারে বাবর আর সরফরাজকে ফিরিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন অলিভিয়ের। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফেরালে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা হয়ে পড়ে আরও কঠিন। আগের দিন লড়াই করা আসাদ শফিক ৬৫ রানে ফিল্যান্ডারের বলে বিদায় নিলে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান। শাদাব খান এক প্রান্ত আগলে হারের ব্যবধান কমাতে পেরেছেন শুধু। কারণ বাকিরা রাবাদা ও অলিভিয়েরের তোপে বিদায় নিয়েছেন থিতু না হয়ে।

শেষ দিকে ফাহিম আশরাফের ১৫ আর হাসান আলীর ২২ রান প্রোটিয়াদের জয়ের ক্ষণটি বিলম্ব করে মাত্র। শেষ উইকেটে মোহাম্মদ আব্বাস রানের প্রান্ত বদল করতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হলে প্রথম সেশনেই ২৭৩ রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। শাদাব খান ৪৭ রানে অপরাজিত ছিলেন শুধু। প্রোটিয়াদের হয়ে এই ইনিংসে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ডুয়ানে অলিভিয়ের। দুটি নেন ডেল স্টেইন ও একটি ভারনন ফিল্যান্ডার।

এই জয় দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র‌্যাংকিংয়ে বসিয়েছে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে পেছনে ফেলেছে প্রোটিয়ারা। আর হোয়াইটওয়াশ হয়ে সাতে নেমে গেছে পাকিস্তান। সিরিজে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে অলিভিয়ের হন সিরিজসেরা আর ম্যাচসেরা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা কুইন্টন ডি কক।

Share Button

     এ জাতীয় আরো খবর