April 8, 2026, 9:00 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দেশ জুড়ে শুরু হলো স্কুল ক্রিকেট

দেশ জুড়ে শুরু হলো স্কুল ক্রিকেট

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ৫৫৬টি স্কুলের প্রায় ১১ হাজার ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে স্কুল ক্রিকেট উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ,  প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. আনোয়ার ইকবাল প্রমুখ।

এ সময় তানজিল চৌধুরী বলেছেন, ‘স্কুল ক্রিকেটের হারানো ঐতিহ্য গত তিন বছরে অনেকটাই ফিরে এসেছে। বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে ভালো খেলছে স্কুল ক্রিকেট থেকে উঠে আসে খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে খুদে ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে ক্রিকেট বোর্ড।’

রাহেল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার সঙ্গে থাকতে পারা সব সময়ই বিশেষ কিছু। শুধু টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা নয়, ক্রিকেটের প্রসারেও অবদান রাখার চেষ্টা করছি আমরা।’

গত বৃহস্পতিবার শুরু হয়েছে ফরিদপুর অঞ্চলের খেলা। এ মাসেই বাকি ৬৩ জেলায় লড়াই শুরু হবে। এবার ঢাকা বিভাগে ১৩০টি, চট্টগ্রামে ৯০টি, খুলনায় ৮৪টি, রংপুরে ৭২টি, রাজশাহীতে ৬৮টি, বরিশালে ৪৪টি, সিলেটে ৩৬টি এবং ঢাকা মেট্রোতে অংশ নিচ্ছে ৩২টি স্কুল। সবশেষে ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। জেলা পর্যায়ে ৯০১, বিভাগীয় পর্যায়ে ৫৭ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে ৭টি ম্যাচ হবে এবার।

Share Button

     এ জাতীয় আরো খবর