April 9, 2026, 10:14 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রোমাঞ্চকর লড়াইয়ে রংপুর রাইডার্সকে হারালো ঢাকা ডায়নামাইটস

রোমাঞ্চকর লড়াইয়ে রংপুর রাইডার্সকে হারালো ঢাকা ডায়নামাইটস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার বার রঙ বদলানো রোমাঞ্চকর এক লড়াইয়ে রংপুর রাইডার্সকে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে একপর্যায়ে জয় দেখছিল রংপুর। দারুণ এক হ্যাটট্রিকে ঢাকাকে লড়াইয়ে ফেরালেন প্রথমবার বিপিএল খেলতে নামা আলিস আল ইসলাম। তার করা শেষ ওভারে প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকালেও দলকে জয় এনে দিতে পারেননি শফিউল ইসলাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ২ রানের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

বড় রান তাড়ায় শুরুতেই ফেরেন রংপুরের মূল ভরসা ক্রিস গেইল। ইনিংসের তৃতীয় ওভারে শুভাগত হোমের বল বোলারের মাথার উপর দিয়ে ছক্কার জন্য ওড়ান ক্যারিবিয় তারকা। লং অফে অবিশ্বাস্য রিলে ক্যাচ নিয়ে তাকে ফেরান ঢাকার দুই উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কাইরান পোলার্ড। পরের ওভারেই রাসেলের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার মেহেদী মারুফ।

এরপরই নিজেদের সেরা জুটিটি পায় রংপুর। মিঠুনকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন রুশো। ৪৪ বলে ৪ ছক্কা ও ৮ চারে ৮৩ রান করা রুশোকে ফিরিয়ে ঢাকাকে ম্যাচে ফেরান আল ইসলাম। পরের ওভারে রবি বোপারাকে ফেরান সাকিব। ইনিংসের আঠারোতম ওভারের শেষ তিন বলে মিঠুন, মাশরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজাকে আউট করে হ্যাটট্রিক তুলে নেন আল ইসলাম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ৯ উইকেটে করে ১৮৩ রান।

রংপুরকে শুরুতেই সাফল্য এনে দেন সোহাগ গাজী। নিজের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিপজ্জনক জাজাইকে ফিরিয়ে দেন ডানহাতি অফস্পিনার। আগের দুই ম্যাচেই ফিফটি তুলে নেওয়া আফগান বাঁহাতি ফেরেন ৩ বলে মাত্র ১ রান করে। পরের ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নারাইনকে বিদায় করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পয়েন্টে রবি বোপারার হাতে ধরা পড়ার আগে দুই চারে ৯ বলে ৮ রান করেন উইন্ডিজ তারকা।

তিনে নামা রনি তালুকদারের ছোট্ট ঝড় থামে বেনি হাওয়েলের অসাধারণ এক ক্যাচে। গাজীর বলে মিড অফের উপর দিয়ে ওড়ানোর চেষ্টায় ঠিকমতো টাইমিং করতে ব্যর্থ হন ডানহাতি এই ব্যাটসম্যান। এক্সট্রা কভার থেকে পেছনে অনেকটা দৌড়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন হাওয়েল। দুই চার ও এক ছক্কায় মাত্র ৮ বলে ১৮ রান করেন রনি।

চলতি আসরে প্রথমবারের মতো ব্যাটিংয়ের সুযোগ পাওয়া মিজানুর রহমানও ইংনিস বড় করতে পারেননি। একটি করে ছক্কা ও চারে ১২ বলে ১৫ রান করে হাওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান তোলা ঢাকার ইনিংস গতি পায় পোলার্ড ক্রিজে আসার পর। নাজমুল ইসলামের করা ইংনিসের ত্রয়োদশ ওভারে তিন ছক্কায় নেন ২২ রান। চারটি চার ও তিনটি ছক্কায় মাত্র ২১ বলে করেন চলতি আসরের দ্রুততম ফিফটি। ফিফটির পর বেশি দূর এগোতে পারেননি পোলার্ড। ২৬ বলে ৬২ রান করে হাওয়েলের বলে মেহেদি মারুফের হাতে ধরা পড়েন।

এক প্রান্ত আগলে রাখা অধিনায়ক সাকিব আল হাসানকে ফেরান ফরহাদ রেজা। শেষ ওভারের প্রথম বলে বোল্ড হয়ে যান ৩ ছক্কায় ১৩ বলে ২৩ রান করা আন্দ্রে রাসেল। আগের দুই ম্যাচে শেষদিকে কার্যকর ইনিংস খেলা শুভাগত হোম এদিন ব্যর্থ। ৮ বলে মাত্র ৩ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে আউট হন নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৭ রান তুলতে তিন উইকেট হারায় ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডায়নাইমাটস: ২০ ওভারে ১৮৩/৯ (জাজাই ১, নারাইন ৮, রনি ১৮, সাকিব ৩৬, মিজানুর ১৫, পোলার্ড ৬২, রাসেল ২৩, শুভাগত ৩, সোহান ৪, রুবেল ১*; মাশরাফি ৪-০-২২-১, সোহাগ ৩-০-২৮-২, শফিউল ৪-০-৩৫-৩, অপু ২-০-৩৪-০, রেজা ৩-০-৩২-১, হাওয়েল ৪-০-২৫-২)।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮১/৯ (মারুফ ১০, গেইল ৮, রুশো ৮৩, মিঠুন ৪৯, বোপারা ৩, হাওয়েল ১৩, মাশরাফি ০, ফরহাদ ০, সোহাগ ০, শফিউল ১০*, নাজমুল ১*; রাসেল ৩-০-২৬-১, রুবেল ৩-০-২৬-০, শুভাগত ২-০-২৭-১, সাকিব ৪-০-৩৫-১, নারাইন ৪-০-৪০-২, আল ইসলাম ৪-০-২৬-৪)।

ফল: ঢাকা ডায়নামাইটস ২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আলিস আল ইসলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর