April 8, 2026, 11:47 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন আলী খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন আলী খান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মাত্র দুই ম্যাচ খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন খুলনা টাইটানসের পেসার আলী খান। বিপিএলে আর খেলতে পারবেন না  এ আমেরিকান ক্রিকেটার, এই তথ্য জানান কোচ মাহেলা জয়াবর্ধনে।

অনেক প্রত্যাশা নিয়ে বিপিএলে এসেছিলেন আলী। রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেললেও বুধবার রাজশাহীর বিপক্ষে মাঠে নামা হয়নি তার। টানা তিন হারের সঙ্গে এই পেসারের ছিটকে পড়া খুলনার জন্য বড় ধাক্কা।

জয়াবর্ধনে বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আলী খান। আমাদের জন্য এটা ভীষণ হতাশার।’

আলী ছাড়াও আরেক ক্রিকেটার কার্লোস ব্র্যাথওয়েটও ইনজুরিতে ভুগছেন। রংপুরের বিপক্ষে খেললেও ঢাকা ও রাজশাহীর মুখোমুখি হতে পারেননি এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে আগামি ম্যাচে তাকে পাওয়ার আশা করছেন জয়াবর্ধনে।

এছাড়া লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহ  খুব তাড়াতাড়ি খুলনার ক্যাম্পে যোগ দেবেন। জয়াবর্ধনে বলেছেন, ‘আমরা সেরা সমন্বয় বের করার চেষ্টা করছি। শিগগিরই মালিঙ্গা ও ইয়াসির আমাদের সঙ্গে যোগ দেবে। তাতে আশা করি দ্রুত সমন্বয় খুঁজে পাওয়া যাবে দলে।’

Share Button

     এ জাতীয় আরো খবর