April 13, 2026, 1:22 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গেইল অনাপত্তিপত্র না থাকায় খেলতে পারেননি

গেইল অনাপত্তিপত্র না থাকায় খেলতে পারেননি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ম্যাচের আগে টিভি পর্দায় দেখা গেল ড্রেসিং রুমে বসে ক্রিস গেইল। কিন্তু একাদশে নেই তার নাম! ম্যাচ শেষে তার দল রংপুর রাইডার্সের জয়োৎসবেও ছিলেন গেইল। পরে জানা গেল, ক্যারিবিয়ান বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) না আসায় খেলতে পারেননি এই বিস্ফোরক ব্যাটসম্যান।

গত আসরে রংপুর রাইডার্সের শিরোপা জয়ে শেষ দিকে সবচেয়ে বড় অবদান ছিল গেইলের। এবারও তাকে ধরে রেখেছে দলটি। শনিবার টুর্নামেন্টে রংপুরের প্রথম ম্যাচের আগে সকালে ঢাকায় পা রাখেন বাঁহাতি ওপেনার। কিন্তু সেদিন তো বটেই, রোববার রংপুরের দ্বিতীয় ম্যাচেও গেইল না খেলায় উঠল প্রশ্ন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের কর্মকতা আহসানুর রহমান মল্লিক জানালেন গেইলের না খেলার কারণ।

“গেইল এনওসির জন্য ওয়েস্ট ইন্ডিজের বোর্ডে আবেদন করেছিল বৃহস্পতিবার। শনি, রোববার ওদের ওখানে ছুটি। তাই এখনও হাতে এসে পৌঁছায়নি এনওসি। আমাদের খেলার সময় ওদের মধ্যরাত। তাই পাঠাতে পারেনি। ফোনে কথা হয়েছে। সোমবারের মধ্যে চলে আসবে।”

সংবাদ সম্মেলনের পর অবশ্য জানা গেল, খুলনা টাইটানসের বিপক্ষে রংপুরের ম্যাচটি চলার সময়ই চলে এসেছে গেইলের অনাপত্তিপত্র। রংপুর তাই পরের ম্যাচেই মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পাবে গেইলকে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর