April 12, 2026, 6:20 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পুস্পকুমারার চমক ইনিংসে ১০ উইকেট নিয়ে

পুস্পকুমারার চমক ইনিংসে ১০ উইকেট নিয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিলেন মালিন্দ পুস্পকুমারা। শ্রীলঙ্কার বাঁহাতি এই স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে তুলে নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট।

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে চতুর্থ ইনিংসে ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করা সারাসেন্স স্পোর্টস ক্লাবকে ১১৩ রানে থামিয়ে দেন কলম্বো ক্রিকেট ক্লাবের পুস্পকুমারা। অভিজ্ঞ এই স্পিনার ৩৭ রানে নেন ১০ উইকেট।

নতুন বল হাতে নেওয়া পুস্পকুমারা ১৮.৪ ওভারের টানা স্পেলে গুটিয়ে দেন প্রতিপক্ষকে। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৬ উইকেট। ম্যাচে ১১০ রানে নেন ১৬ উইকেট।

পুস্পকুমারার ১০/৩৭ প্রথম শ্রেণির ক্রিকেটে যৌথভাবে ত্রয়োদশ সেরা। এই ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটে সাতশ উইকেটের মাইলফলক অতিক্রম করেন তিনি।

লঙ্কান এই বোলারের আগে সবশেষ ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের জুলফিকার বাবর। বাঁহাতি এই স্পিনার ২০০৯-১০ মৌসুমে ১৪৩ রান দিয়ে গড়েছিলেন সেই কীর্তি।

টেস্টে ইনিংসে ১০ উইকেট আছে কেবল ইংলিশ অফ স্পিনার জিম লেকার ও ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলের।

Share Button

     এ জাতীয় আরো খবর