April 9, 2026, 11:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশও হয়তো ভবিষ্যতে মিরাজের দিকে তাকাবে: ক্লুজনার

বাংলাদেশও হয়তো ভবিষ্যতে মিরাজের দিকে তাকাবে: ক্লুজনার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তরুণ, কিন্তু ভরসা করার মতো। মেহেদী হাসান মিরাজকে নিয়ে এই হলো ল্যান্স ক্লুজনারের মূল্যায়ন। রাজশাহী কিংসের কোচের ধারণা, বিপিএলে নেতৃত্ব দিয়ে নজর কেড়ে একদিন বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বেও বিবেচনায় চলে আসতে পারেন মিরাজ।

বিপিএলে এবার তারুণ্য নির্ভর দল গড়েছে রাজশাহী কিংস। দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মিরাজকে। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক এই ২১ বছর বয়সী অলরাউন্ডার। বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিলেও সিনিয়র ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা এবারই হবে তার প্রথম।

তবে ভূমিকা নতুন হলেও মিরাজের সম্ভাবনা অমিত, বলছেন দলের কোচ ক্লুজনার। রাজশাহীর কোচ হিসেবে মাত্রই দুই দিন দেখেছেন অনুশীলনে। তবে প্রতিপক্ষ কোচ হিসেবে ক্লুজনার আগেও এসেছেন বাংলাদেশে। নানা সময়ে দেখেছেন মিরাজের সামর্থ্যও। এক সময়ের সাড়া জাগানো এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের বিশ্বাস, বিপিএলে নেতৃত্ব দিয়েই একসময় আরও বড় কিছুর দিকে এগিয়ে যাবেন মিরাজ।

“প্রথমত আমি মনে করি, ক্রিকেটার হিসেবেই সে দারুণ একজন। বয়স খুব কম। তবে আগেও নেতৃত্ব দিয়েছে। এবার তার জন্য আরেক ধাপ এগিয়ে যাওয়ার ব্যাপার। আমাদের দলে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, এটা তাকে সাহায্য করবে।”

“আমরা চেয়েছি, অধিনায়ক হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার একটি সুযোগ তাকে করে দিতে। তার যথেষ্টই সামর্থ্য আছে সেটি করার। কে জানে, সামনের পথচলায় সে হয়তো হবে এমন একজন, যার দিকে ভবিষ্যতে বাংলাদেশ দলও তাকিয়ে থাকবে।”

মিরাজের নেতৃত্বের প্রথম পরীক্ষা শনিবার টুর্নামেন্ট শুরুর দিনই। দিনের দ্বিতীয় ম্যাচে মিরাজের রাজশাহী খেলবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

Share Button

     এ জাতীয় আরো খবর