April 13, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজারহাটে পাঠ্যপুস্তক উৎসব

মোঃ রেজাউল হক রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১লা জানুয়ারী) উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে রাজারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বীথি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজামান, সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম. উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ-উজ-জামান, প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম ও মোঃ হাফিজুল ইসলাম প্রমূখ।অপরদিকে বোতলার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ উদ্বোধন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএমসির সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। এবারে উপজেলার ১৫৮টি প্রাথমিকে, ৪১টি মাধ্যমিকে এবং ২৯টি মাদরাসার স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর