March 18, 2026, 5:11 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে রওনা দিল ট্রেন, কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

পরে নয়, নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে জাপানের একটি রেল কোম্পানি।

ক্রুদের ভুলে ‘অনাকাক্সিক্ষত এ ত্রুটি’র ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানিয়েছে সুকুবা এক্সপ্রেসের ব্যবস্থাপনা কমিটি।

রাজধানী টোকিওর আকিহাবারা থেকে সুকুবা শহরে যাত্রী পরিবহন করা এ এক্সপ্রেসই মঙ্গলবার ২০ সেকেন্ড আগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় বলে খবর বিবিসির।

টোকিওর উত্তরে মিনামি নাগারেয়ামা শহর থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি এ বিপত্তি ঘটায়। গন্তব্যে রওনা হওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডে; তার বদলে মঙ্গলবার ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে এটি স্টেশন ছেড়ে যায়।

আগে রওনা দিলেও যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে সুকুবা এক্সপ্রেস।

জাপানে নির্ধারিত সময়ের বাইরে ট্রেন ছেড়ে দেওয়ার ঘটনা বিরল। দেশটির গণপরিবহনের মধ্যে ট্রেনই সবচেয়ে জনপ্রিয়, এর যাত্রী পরিবহন ব্যবস্থাপনাও বিস্ময়কর।

দেশটির রাজধানী টোকিও থেকে কোবে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টোক্কাইদা লাইনকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেলপথ হিসেবে বিবেচনা করা হয়, প্রতি বছর এ পথে প্রায় ১৫ কোটি যাত্রী যাওয়া আসা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর