April 9, 2026, 11:42 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাবাদা টেস্টে সবার উপরে

রাবাদা টেস্টে সবার উপরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রোববার প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বছরের শেষ র‌্যাংকিং। প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্ট বোলারদের মধ্যে ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। শুধু তাই নয়, বছরের সর্বোচ্চ উইকেট শিকারিও হলেন তিনি।

২০১৮ সালে সাদা পোশাকে সর্বোচ্চ ৫২টি উইকেট নিয়েছেন রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে একাই ১১ উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী রাবাদা।

৫০ উইকেট নিয়ে তার পেছনেই আছেন শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা। আর ৪৯ উইকেট নিয়ে তৃতিয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ভারতের জসপ্রিত বুমরাহ ৪৮ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে আর মোহাম্মদ সামি ৪৭ উইকেট নিয়ে আছেন পঞ্চম স্থানে।

ওদিকে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে রাবাদার পরে স্থান পেয়েছেন জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ৮৭৪ পয়েন্ট, ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা) – ৮২৬ পয়েন্ট, মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) – ৮২১ পয়েন্ট ও রবীন্দ্র জাদেজা (ভারত) – ৭৯৬ পয়েন্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর