April 13, 2026, 1:24 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মোস্তাফিজ ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে

মোস্তাফিজ ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিদায়লগ্নে ২০১৮ সাল। ক্রিকেট আঙিনায় উত্থান-পতনের এই বছরে ওয়ানডেতে আরেকবার দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকেই ছাড়িয়ে গেছেন নিজের সেরা অর্জনকে। মোস্তাফিজুর রহমান এমন কোনও কীর্তি না গড়লেও ছিলেন ধারাবাহিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবেচনায় তার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি পেসার। তাদের নির্বাচিত বর্ষসেরা একাদশে রয়েছেন মোস্তাফিজ।

২০১৮ সাল ছিল স্পিনারদের বছর। আলোকিত পারফরম্যান্সে অনেকই নিজেদের সেরাটা দেখিয়েছেন। স্পিনারদের পারফরম্যান্সের মাঝেই ধারাবাহিক ছিলেন মোস্তাফিজ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ভয় ছড়ানো বাঁহাতি এই পেসার ইকোনোমি রেট ধরে রেখে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা একাদশে মোস্তাফিজকে রাখার কারণ হিসেবে জানিয়েছে, তার এশিয়া কাপের পারফরম্যান্স। সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানের ৪ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। মোস্তাফিজের সঙ্গে একাদশে দ্বিতীয় পেসার হিসেবে আছেন ভারতের জসপ্রিৎ বুমরাহ।

বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত একাদশে ওপেনার ভূমিকায় আছেন তার জাতীয় দল সতীর্থ রোহিত শর্মা ও ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ওয়ান ডাউনে তারা রেখেছে জো রুটকে। চার নম্বরে নামা বিরাট কোহলির পর আছেন দারুণ এক বছর কাটানো শিমরন হেটমায়ার। এই একাদশের উইকেটরক্ষকের ভূমিকায় ইংল্যান্ডের জস বাটলার। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে দুই স্পিনার রশিদ খান ও কুলদীপ যাদব।

বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, জসপ্রিৎ বুমরাহ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর