April 13, 2026, 8:24 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারত, অস্ট্রেলিয়াকে ফলোঅন না করানোর খেসারত দিচ্ছে

ভারত, অস্ট্রেলিয়াকে ফলোঅন না করানোর খেসারত দিচ্ছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগের দিন ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণার করে ভারত। ২৯২ রানের বড় লিড নিয়ে আবারও ব্যাট করতে নামে ভারত। ভাবা হচ্ছিলো দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথেই এগোবে সফরকারীরা। কিন্তু তাদের সেই আশায় কিছুটা হলেও বাঁধ সেধেছে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিনস।

বল হাতে যেনো প্রথম ইনিংসের দলের ব্যর্থতার রাগটাই ঝাড়লেন এই পেসার। এক ওভারেই ভারতের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ফেরান হানুমা বিহারী ও আজিঙ্কা রাহানেকেও। একাই তুলে নেন চার উইকেট নিয়ে ভারতের বড় সংগ্রহের আশা ভেঙে দেন কামিনস।

তবে তাতে ভারতের বিপদ নেই বললেই চলে। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৪ রান। প্রথম ইনিংসের লিডের সঙ্গে এই রান যোগ হয়ে এরইমধ্যে সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪৬ রান। ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৩ রানের জবাবে স্বাগতিকরা অলআউট হয় মাত্র ১৫১ রানে।

ভারতীয় ব্যাটসম্যানদের ফেরানোর একপর্যায়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তোলেন কামিনস। তবে হ্যাটট্রিক করতে না পারলেও টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে অসি শিবিরে স্বস্তি ফেরান তিনি। রোহিত শর্মাকে ফেরান জশ হ্যাজেলউড। দিন শেষে আগারওয়ালে ২৮ রানে ও রিশাভ পান্ত ৬ রানে অপরাজিত রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর