April 13, 2026, 12:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভারতের বড় সংগ্রহ পুজারার সেঞ্চুরিতে

ভারতের বড় সংগ্রহ পুজারার সেঞ্চুরিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সাবধানী ব্যাটিংয়ে চলতি সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন চেতেশ্বর পুজারা। সঙ্গে অধিনায়ক বিরাট কোহলি ও মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মার ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ভারত।

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ বেলায় ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী। দিন শেষ ৬ ওভার খেলে বিনা উইকেটে ৮ রান করে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা ভারত প্রথম সেশন কাটিয়ে দেয় পুজারা-কোহলির দৃঢ়তায়। দ্বিতীয় সেশনে শর্ট বলে অধিনায়ককে বিদায় করে ১৭০ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক।

৪৭ রান নিয়ে দিন শুরু করা কোহলি ফিরেন ৮২ রান করে। ২০৪ বলের ইনিংস গড়া ৯টি চারে। এরপর বেশিক্ষণ টিকেননি সপ্তদশ সেঞ্চুরি পাওয়া পুজারা। ৩১৯ বলে ১০টি চারে ফিরেন ১০৬ রান করে।

৬ রানের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ের পর অজিঙ্কা রাহানের সঙ্গে ৬২ ও রিশাব পান্তের সঙ্গে ৭৬ রানের দুটি জুটিতে দলকে চারশ ছাড়ানো সংগ্রহ এনে দেন রোহিত। রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণার সময় ৬৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানের ১১৪ বলের ইনিংস সাজানো ৫টি চারে।

পেসার প্যাট কামিন্স ৩ উইকেট নেন ৭২ রানে। স্টার্ক দুই উইকেট নেন ৮৭ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ২১৫/২) ১৬৯.৪ ওভারে ৪৪৩/৭ ইনিংস ঘোষণা (পুজারা ১০৬, কোহলি ৮২, রাহানে ৩৪, রোহিত ৬৩*, পান্ত ৩৯, জাদেজা ৪; স্টার্ক ২/৮৭, হেইজেলউড ১/৮৬, লায়ন ১/১১০, কামিন্স ৩/৫১, মার্শ ০/৫১, ফিঞ্চ ০/৮)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬ ওভারে ৮/০ (হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*; ইশান্ত ০/২, বুমরাহ ০/৬, জাদেজা ০/০)

Share Button

     এ জাতীয় আরো খবর