April 10, 2026, 4:32 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ইমরান তাহির সিলেট সিক্সার্সে

ইমরান তাহির সিলেট সিক্সার্সে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এবারের বিপিএলে বিদেশি অনেক তারকাকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার সিলেট সিক্সার্স দলে ভেড়ালো দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরকে। একই সঙ্গে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকেও দলে ভেড়ানোর খবর অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে সিলেট সিক্সার্স।

এবারের দক্ষিণ আফ্রিকান এমজানসি সুপার লিগে খেলেছেন তাহির ও নওয়াজ। নওয়াজ খেলেছেন কেপ টাউন ব্লিটজে আর তাহির খেলেছেন নেলসন মেন্ডেলা বে জায়ান্টসে।

তাহির প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সিলেট জানায়, ‘দক্ষিণ আফ্রিকার বিস্ময়কর গুগলি বিশেষজ্ঞ, ইমরান তাহির এখন সিলেট সিক্সার্সে।’

প্রোটিয়াদের মাঝে এডি ডি ভিলিয়ার্সও রয়েছেন এবারের বিপিএলে। রংপুরের হয়ে খেলবেন প্রোটিয়া এই তারকা। এ ছাড়া স্বদেশি ক্রিস্তিয়ান জোনকার ও রোবি ফ্রাইলিঙ্কও আছেন এই টুর্নামেন্টে। জোনকার খেলবেন রাজশাহীতে আর ফ্রাইলিঙ্ক চিটাগংয়ে।  বিপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ৫ জানুয়ারি।

Share Button

     এ জাতীয় আরো খবর