April 8, 2026, 9:35 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহামান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

mostbet

ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়ছে। শুক্রবার (২১শে ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্নস্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।পরে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপ্রতি খুরশেদ আলম খুশি, গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর