এবার যুক্তরাষ্ট্রে গাড়ির নম্বর প্লেটে ধোনি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বেশ কয়েক বছর হলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন মাহেন্দ্রা সিংহ ধোনি। কিন্তু তার জনপ্রিয়তা এখনো কমেনি। শুধু নিজের দেশ নয়, দেশের বাইরেও রয়েছে তার সমান জনপ্রিয়তা। আর সেটার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
দেখা যায়, এই শহরে একটি মেরুন রঙা গাড়ির নম্বর প্লেটে বড় বড় হরফে লেখা ‘এম এস ধোনি’! গাড়িটির মালিক যে বেজায় ধোনি ভক্ত তো ভাল মতোই বোঝালেন তিনি। তবে এ বিষয়ে গাড়ির মালিকের পরিচয় ও তার বক্তব্য জানা যায়নি।
ধোনি দুইবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ট্রফি এনে দিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে খেতাব এনে দেওয়াই শুধু নয়, ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটেও তারই নেতৃত্বে ভারত ট্রফি জিতেছিল। এ ছাড়া ধোনি তিন-তিনবার চেন্নাই সুপার কিংসকে আইপিএল খেতাব জিতিয়েছেন।