April 8, 2026, 1:43 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

৩ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মৌন মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
বেতন স্কেল বৃদ্ধি, চাকুরীর বয়সসীমা পুন:নির্ধারণ ও কর্মঘন্টা কমানোর দাবিতে

mostbet

প্রতিকি ছবি

দ্বিতীয় দিনের মত আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় প্রশাসন ভবন থেকে মৌন মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল, আরিফ মোল্যাসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় বক্তারা বিলম্ব না করে তাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের নিকট দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন।এরপর বেলা ১২টার দিকে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সমাবেশ উপস্থিত হন। তারা সমাবেশে বক্তব্য দেন। এসময় উপাচার্য আলোচনার টেবিলে সকল দাবি দাওয়া সমাধান করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান।বেতন স্কেল বৃদ্ধির বিষয়ে রিভিউ কমিটি করেছিল কর্তৃপক্ষ। গত সোমবার মানববন্ধনে কর্মকর্তা সমিতি এ কমিটি প্রত্যাখ্যান করে। ফলে শনিবার সকালে রিভিউ কমিটি পূর্নগঠন করেছে প্রশাসন। এতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে আহ্বায়ক করেছেন। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।এদিকে শনিবার বিকাল চারটায় কর্মকর্তা সমিতি আগামী ২২ জানুয়ারী পর্যন্ত সকল কর্মসূচী স্থগিত করেছেন। কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, ‘আমরা প্রশাসনকে ২২ জানুয়ারী পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি মেনে না নিলে ২৩ জানুয়ারী সমিতির সাধারণ সভায় পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’উল্লেখ্য, উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫’শ টাকা বেতন স্কেল নির্ধারণ, চাকুরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ বছর নির্ধারণ ও ক্যাম্পাসের কর্মঘন্টা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার দাবি কর্মকর্তাদের।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর