March 22, 2026, 8:44 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুটি পিস্তল নিয়ে ওই এলাকার তেহামা কাউন্টির বিভিন্ন জায়গায় লোকজনকে গুলি করে ওই হামলাকারী, পরে পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়। সাক্রামেন্টো শহরের ১৬০ কিলোমিটার দূরে কোরনিং শহরে ওই বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সকাল ৮টার পর থেকে একটি বাড়িসহ মোট সাতটি জায়গায় গুলিবর্ষণ করে হামলাকারী। এতে আরও অন্তত ১০ জন আঘাতপ্রাপ্ত হয়, এদের মধ্যে কোরনিংয়ের নিকটবর্তী একটি প্রাথমিক স্কুলের দুই শিশু শিক্ষার্থীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কোরনিং ইউনিয়নের প্রাথমিক স্কুল সম্পর্কিত কাজের ব্যাপারে প্রধান ব্যক্তি জিনেন কুয়েস্ট জানিয়েছেন, রাঞ্চো তেহামা প্রাথমিক স্কুলে গুলিবর্ষণে কয়েকজন আঘাতপ্রাপ্ত হলেও কেউ মারা যায়নি। এক সংবাদ সম্মেলনে তেহামা কাউন্টির সহকারী শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন, হামলাকারীর পাশে একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও দুটি পিস্তল ছিল। বেশ কয়েকজন নিয়ম প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে সাক্রামেন্টো বি সংবাদপত্র জানিয়েছে, নিহত সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে ৪৩ বছর বয়সী কেভিন জনসন নিল বলে শনাক্ত সাধন হয়েছে। স্থানীয় বাসিন্দা নিল একটি ছুরিকাঘাতের ঘ্টনায় ফেব্রুয়ারিতে একবার গ্রেপ্তার হয়েছিল। উত্তর ক্যালিফোর্নিয়ার এই গুলিবর্ষণের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

Share Button

     এ জাতীয় আরো খবর