April 10, 2026, 12:49 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মধ্যাঞ্চলের লিড শান্ত-সাইফের ফিফটিতে

মধ্যাঞ্চলের লিড শান্ত-সাইফের ফিফটিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শেষ পাঁচ উইকেট নিয়ে বেশিদূর যেতে পারল না উত্তরাঞ্চল। তাদের দেড়শ রানের নিচে থামিয়ে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের ফিফটিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে মধ্যাঞ্চল।

বিসিএলের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ১৪৯ রান। দলটি এগিয়ে আছে তিন রানে। সাইফ ৬৬ ও আবদুল মজিদ ৭ রানে ব্যাট করছেন।

শান্তর সঙ্গে ৩৩.২ ওভার স্থায়ী ১১৬ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাইফ। ৯৫ বলে ছয় চারে ৬৭ রান করা শান্তকে কট বিহাইন্ড করে থামান অফ স্পিনার নাঈম ইসলাম।

দিনের বাকি সময়টা মজিদকে নিয়ে কাটিয়ে দেন সাইফ। তার ১৩৯ বলের দায়িত্বশীল ইনিংসটি গড়া ৭ চার ও তিন ছক্কায়।

এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ৯২ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল গুটিয়ে যায় ১৪৬ রানে। আগের দিন ২৯ রান করা নাঈম ফিরে যান ১ রান যোগ করেই। জহুরুল ইসলাম, ধীমান ঘোষ ও জিয়াউর রহমানও পারেননি দলকে টানতে।

৩৮ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। দুটি করে উইকেট নেন শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ৯২/৫) ৫৬ ওভারে ১৪৬ (নাঈম ৩০, জহুরুল ১৯, ধীমান ১৭, জিয়া ১১, সানজামুল ৫*, মোহর ০*; তাসকিন ২/৪৪, শহিদুল ২/৪২, রবিউল ১/১৫, সানি ২/৩৮, শুভাগত ২/৪)

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪২ ওভারে ১৪৯/১ (সাইফ ৬৬*, শান্ত ৬৭, মজিদ ৭*; জিয়া ০/৫, মোহর ০/২০, সানজামুল ০/৪৬, সাকলাইন ০/২৪, নাঈম ১/৪৫)

Share Button

     এ জাতীয় আরো খবর