April 13, 2026, 5:22 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অ্যালিস্টার কুক ‘নাইটহুড’ উপাধি পাচ্ছেন

অ্যালিস্টার কুক ‘নাইটহুড’ উপাধি পাচ্ছেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

যুক্তরাজ্যের রানীর দেওয়া অন্যতম সেরা সম্মান ‘নাইটহুড’ পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আগামীতে পরিচিত হবেন ‘স্যার অ্যালিস্টার কুক’ নামে।

দ্য টাইমসের দেওয়া তথ্য অনুসারে, আসন্ন বড় দিনে ৩৪ বছরে পা দেবেন অবসরে চলে যাওয়া কুক। নতুন বছরের উৎসবেই তাকে এই সম্মাননা দেওয়ার কথা। তেমনটি হলে স্যার ইয়ান বোথামের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইট উপাধি পাবেন তিনি। বোথাম পেয়েছিলেন ২০০৭ সালে। সব মিলে কুক দশম ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পাবেন।

টেস্টে ইংল্যান্ডের মর্যাদার প্রতীক হয়ে থাকা কুক ১৬১ টেস্টে সংগ্রহ করেছেন ১২ হাজার ৪৭২ রান। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারই টেস্ট মিস করেছেন ২০০৬ সালে। এই সময়ে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন ৫ বছর। সাফল্যে মোড়া এই সময়টায় ৫৯ টেস্টে অধিনায়কত্ব করে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছেন দুবার।

Share Button

     এ জাতীয় আরো খবর