April 15, 2026, 3:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়া সমতায়

ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়া সমতায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল আগের দিনই। শেষ দিন ভারতের লেজ দ্রুত গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে বড় জয়। সমতা ফিরিয়েছে সিরিজে।

পার্থ টেস্টে ১৪৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ২৮৭ রানের লক্ষ্যে ছুটে মঙ্গলবার শেষ দিনে ভারত গুটিয়ে গেছে কেবল ১৪০ রানেই। চার ম্যাচ সিরিজের দুটি শেষে এখন ১-১ সমতা।

৫ উইকেটে ১১২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ভারত। হনুমা বিহারি ও রিশাভ পান্তের জুটি ভাঙার পর আর এগোতে পারেনি তারা। এ দিন মাত্র ১৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া।

বিহারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। পান্তকে ফেরান লায়ন। শেষ তিন ব্যাটসম্যান রানের দেখাই পাননি। অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন রুদ্র রূপে। ২১ রানের মধ্যে ভারত হারিয়েছে শেষ ৫ উইকেট।

গতিময় ও বাউন্সি উইকেটে ধ্রুপদি অফ স্পিনের প্রদর্শনীতে ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নাথান লায়ন।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬

ভারত ১ম ইনিংস: ২৮৩

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৪৩

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৭) ৫৬ ওভারে ১৪০ (আগের দিন ১১২/৫) (বিহারি ২৮, পান্ত ৩০, উমেশ ২, ইশান্ত ০, শামি ০*, বুমরাহ ০; স্টার্ক ৩/৪৬, হেইজেলউড ২/২৪, কামিন্স ২/২৫, লায়ন ৩/৩৯)।

ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী

সিরিজ: ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: নাথান লায়ন

Share Button

     এ জাতীয় আরো খবর