লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজ সিটি কলেজে বিজয়

দিবস উদযাপন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠনে

উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক রতন এবং বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের অর্থ বিষয়ক সম্পাদক আ ফ ম

আবদুর সাত্তার, সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জি এম জাকারিয়া খান, অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওসমান

গণি , অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক এস আর রানা

চৌধুরী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ হাছান । এছাড়াও আরো উপস্থিত ছিলেন এডমিন প্রধান সাবেক সেনা সদস্য আবদু্জ্জাহের, বাংলার প্রভাষক মানছুর আহম্মদ, ম্যানেজমেন্ট বিভাগের আজমেরী হোসেন তিষা, হিসাব বিজ্ঞান বিভাগের ফারজানা আক্তার, বিজ্ঞান বিভাগের লায়লা ইয়াসমিন সহ কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে ১৯৭১ সালে আত্নদানকারী সকল শহীদের নিয়ে আলোচনা, কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান সহ মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ এর আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পরিশেষে দুপুর ১.০০ ঘটিকার ১৯৭১ সালে সকল শহীদসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।