April 13, 2026, 5:48 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রোনালদো তোরিনোকে হারানোর চাপ অনুভব করছেন

রোনালদো তোরিনোকে হারানোর চাপ অনুভব করছেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর কাছে সমর্থকরা কোনোভাবেই হারতে পছন্দ করে না বলে কিছুটা চাপ অনুভব করছেন ইউভেন্তুসের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

সেরি আয় শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় তোরিনোর মুখোমুখি হবে ইউভেন্তুস। চলতি মৌসুমে লিগে এখনও অপরাজিত মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ১৪ জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

লিগে নিজেদের শেষ ম্যাচে মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের প্রথম ১৫ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড স্পর্শ করে ইউভেন্তুস। তোরিনোকে হারাতে পারলে প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি নিজেদের করে নেবে সেরি আর সফলতম ক্লাবটি।

ইন্টারের বিপক্ষে জয়ের পর তোরিনোর বিপক্ষেও সমর্থকদের জয় উপহার দিতে চান বলে তুত্তোস্পোর্তকে জানান রোনালদো।

“আমি বুঝতে পেরেছি যে ইউভেন্তুস সমর্থকরা দুটি ম্যাচ হারতে চায় না: ইন্টার ও তোরিনোর বিপক্ষে।”

“হার সবসময় খারাপ, আমি এটা পছন্দ করি না। ডার্বি (নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ) সবসময় দারুণ উপলক্ষ। আমাদের জিততেই হবে।”

“আমি শান্ত আছি কারণ এই দলের সম্ভাবনা সম্পর্কে আমি জানি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।”

ইতালিতে আসার পর থেকে দারুণ ছন্দে আছেন ৩৩ বছর বয়সী রোনালদো। এ পর্যন্ত ২০ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার করেছেন ১১ গোল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর