April 13, 2026, 1:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রিয়াল রোনালদোর ‘অভাব বোধ করছে’

রিয়াল রোনালদোর ‘অভাব বোধ করছে’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন দলটির ডিফেন্ডার মার্সেলো। তবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের শূন্যতা বোধ করাটা স্বাভাবিক বলেই মনে করেন এই ব্রাজিলিয়ান।

গত জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। মাদ্রিদে কাটানো নয় বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জেতেন তিনি। লিগসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ৩৩ বছর বয়সী তারকা।

চলতি মৌসুমে রিয়ালের পারফরম্যান্স মোটেও ধারাবাহিক নয়। লিগে এ পর্যন্ত পাঁচটি ম্যাচে হেরেছে তারা। ১৫ ম্যাচে মোটে আট জয় ও দুই ড্রয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির পয়েন্ট ২৬। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে সান্তিয়াগো সোলারির দল।

মার্সেলোর মতে, ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার অভাব টের পাচ্ছে রিয়াল। তবে দল ঘুরে দাঁড়াতে পারবে বলে দৃঢ় বিশ্বাস ৩০ বছর বয়সী এই লেফট-ব্যাকের।

“সে এমন একজন খেলোয়াড় যে সতীর্থ হবার পাশাপাশি আমার বন্ধু। সে সের্হিও রামোস ও লুকা মদ্রিচের জন্যও তাই।”

“অবশ্যই যখন বিশ্বের সেরা খেলোয়াড় আপনার দলে থাকবে না, আপনি তার অভাব বোধ করবেন। কিন্তু প্রতিটি পজিশনে আমাদের সেরা খেলোয়াড় নেই তা আমি বলতে চাই না।”

“যে কোনো দলই ক্রিস্তিয়ানোকে পেতে চাইবে। কিন্তু খেলোয়াড়দের আসা-যাওয়া সত্ত্বেও মাদ্রিদ মাদ্রিদই থাকবে।”

ইতালিতে যাওয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন ৩৩ বছর বয়সী রোনালদো। এ পর্যন্ত ইউভেন্তুসের হয়ে ২০ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার করেছেন ১১ গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর