April 13, 2026, 8:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পেকুয়ায় মইয়্যাদিয়া আলোঘর শিশু শিক্ষাকেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় মইয়্যাদিয়া আলোঘর শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্টিত হয়েছে।গতকাল শুক্রবার ১৪ডিসেম্বর পেকুয়া সদর ইউনিয়নের অজঁপাড়া গ্রাম মইয়্যাদিয়া এলাকার আলোঘর শিশু শিক্ষাকেন্দ্রের কোমলমতি ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় পুরষ্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়। লং-জাম্প, দৌড় প্রতিযোগিতা, চামচ খেলাসহ হরেক রকমের প্রতিযোগিতা অনুষ্টিত হয়। জুনিয়র ও সিনিয়র ক্যাঠাগরিতে এ প্রতিযোগিতা পরিচালিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে পুরষ্কৃত করেন আমন্ত্রিত অতিথিরা।মইয়্যাদিয়া আলোঘর শিশু শিক্ষাকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আরিফুল ইসলাম, বিশেষ অতিথিরা ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন, সমাজসেবক আলী হোসেন, সাবেক নারী এমইউপি ফেরদৌস জাহান ফরিদা, সাবেক এমইউপি মোহাম্মদ মানিক, আলোঘর শিক্ষাকেন্দ্রের সুপার ভাইজার এনজয় ত্রিপুরা, জামাল উদ্দিন, আশকর আলী।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নেছার উদ্দিন, মনির উদ্দিন। প্রতিযোগী ছাত্রছাত্রীদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন আলোঘর শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সানজিদা জন্নাত মিনা। শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের প্রতিদান পেয়ে তারা ও তাদের অভিবাবকরা স্কুলের শিক্ষিকাসহ আয়োজকদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর