April 13, 2026, 6:14 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পন্টিং বললেন দেখা হবে পার্থে

পন্টিং বললেন দেখা হবে পার্থে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে সফরকারী ভারত। টেস্টে ভারত এর চেয়ে কম রানে জিতেছেই মাত্র দুবার। কিন্তু কীর্তির বিচারে ভারতের এই জয় অনেক বড়। তেমনি অস্ট্রেলিয়ানদের জন্যও এই পরাজয়ের কষ্টটা একটু বেশিই। তবে ১৪ ডিসেম্বর পার্থে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে নিজেরা এগিয়ে থাকবেন বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। গত ৭০ বছর ধরে বিভিন্ন সময় অস্ট্রেলিয়া সফর করছে ভারত। অ্যাডিলেডের জয়টি নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ছয়টি টেস্ট জিতল ভারত। এটি আবার গত ১৮ বছরে অ্যাডিলেডের মাঠে সফরকারী কোনো দলের প্রথম জয়। ভারত যত ভালো দলই হোক, এই হারটি নিয়ে এরইমধ্যে কাটাছেঁড়ায় বসে গেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোদ্ধারা। গবেষণা চলছে পার্থের পরের টেস্টে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে স্বাগতিকেরা। ঐতিহাসিকভাবেই ফাস্ট বোলারদের জন্য পার্থের উইকেটকে আদর্শ বলা হয়। কন্ডিশনের কথা ভেবেই হয়তো পার্থে নিজের দেশকে এগিয়ে রাখছেন পন্টিং, ‘আমার মনে হয় পার্থ ভারতীয় খেলোয়াড়দের চেয়ে আমাদের জন্য বেশি উপযুক্ত। কিন্তু অস্ট্রেলীয় দলকে খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। অ্যাডিলেডে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্স মোটেও ভালো হয়নি, যদিও হারের ব্যবধানটা অল্প। কিন্তু ভারত কি নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছে? আমার সন্দেহ আছে। তবে ভারত ভালো দল। তারা জিততে জানে।’ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার অনেক ইতিবাচক দিক আছে বলেই মনে করেন পন্টিং, ‘এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিকই খুঁজে পেতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নতি করতে হবে অনেকটাই। ভুল-ভ্রান্তি গুলির দিকে নজর দিতে হবে তাদের।’ প্রথম টেস্টে হারলেও অস্ট্রেলীয় দলকে এখনই খারাপ বলতে রাজি নন পন্টিং। সে কারণেই পার্থে অ্যাডিলেডের একাদশটি অপরিবর্তিত রাখার পক্ষে তিনি,‘আমার মনে হয় এটিই অস্ট্রেলিয়ার সেরা একাদশ। পার্থ এটি অপরিবর্তিত রাখার পক্ষেই আমি।’

Share Button

     এ জাতীয় আরো খবর