April 12, 2026, 7:35 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কয়েন নয়, এবার ব্যাট দিয়ে হবে টস!

কয়েন নয়, এবার ব্যাট দিয়ে হবে টস!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট বিশ্বকে আনকোরা সব নিয়মকানুন উপহার দিতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশ’-এর কোনো বিকল্প নেই। এখন খেলার মধ্যে স্ট্যাম্পের বেল পড়লেই সঙ্গে সঙ্গে আলো জ¦লে ওঠে, এ ধরনের বেলকে বলা হয় ‘জিং বেলস’, এই বেলসের উৎপত্তি কিন্তু বিগ ব্যাশ লিগেই হয়েছিল। জিং বেলসের মতো আরেক আনকোরা নিয়ম চালু করে ক্রিকেট বিশ্বকে চমকে দিতে চলেছে বিগ ব্যাশ লিগ!  ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক কেতাদুরস্ত হয়ে নেমেছেন মাঠে। একজন কর্মকর্তা আর একজন উপস্থাপকের সামনে টস করছেন, কর্মকর্তা কয়েন ছুড়ে মাটিতে ফেলে দেখছেন ‘হেড’ উঠেছে না ‘টেল’Ñক্রিকেট মাঠের অতিপরিচিত দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। ‘হেড’ উঠলে যে অধিনায়ক টসের আগে ‘হেড’ বলেছিলেন, তিনি জিতবেন। যদি ‘টেল’ ওঠে, তাহলে যে অধিনায়ক ‘টেল’ নির্ধারণ করেছিলেন, তিনি জিতবেন। এখন শোনা যাচ্ছে, ক্রিকেটে আস্তে আস্তে উঠে যেতে পারে এভাবে টস করার পদ্ধতি! কয়েনের জায়গা নিয়ে নিচ্ছে ক্রিকেট ব্যাট! এমনটাই হতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। নিজেদের টুর্নামেন্টে অদ্ভুত অদ্ভুত সব নিয়ম চালু করার ব্যাপারে বেশ ‘সুনাম’ আছে বিগ ব্যাশ লিগের। এর আগে জিং বেলসেরও প্রচলন করেছিল তারা। ক্রিকেট খেলার মধ্যে কোনো কারণে স্ট্যাম্পের বেল পড়ে গেলে এখন দেখবেন পুরো স্ট্যাম্পে জ¦লজ¦ল করে আলো জ¦লে ওঠেÑএটাই জিং বেলস। আর ক্রিকেটে এই জিং বেলসের প্রচলন শুরু করেছিল কিন্তু এই বিগ ব্যাশ লিগই। তাই বলা যায়, কয়েনের জায়গায় ব্যাট দিয়ে টস করার নিয়ম চালু হলে সেই নিয়মটাও আন্তর্জাতিক ক্রিকেট দুহাত ভরে গ্রহণ করবে! নতুন এই নিয়মে বলা হচ্ছে টস করার আগে দুই অধিনায়ক সিদ্ধান্ত নেবেন কে ব্যাটের ‘হিলস’ (অসমতল অংশ) নেবেন, আর কে ‘ফ্ল্যাটস’ (সমতল অংশ) নেবেন। দুই অধিনায়কের মত নেওয়ার পরে কয়েনের মতোই ব্যাট ছোঁড়া হবে আকাশে। তারপর সেই ব্যাট ভূপতিত হলে দেখা হবে ‘ফ্ল্যাটস’ উঠেছে, না ‘হিলস’। বলা চলে মোটামুটি কয়েনের মতোই নিয়ম, শুধু কয়েনের জায়গায় ব্যাট আসবে আরকি! কিন্তু অসমতল হওয়ার কারণে যদি সবসময় ‘হিলস’ ওঠে? তবে তো অধিনায়কেরা সবসময় ‘হিলস’ই ডাকার চেষ্টা করবেন! এ রকম কিছুই হবে না বলে জানিয়েছেন বিগ ব্যাশ লিগের প্রধান কিম ম্যাককোনি, ‘এমন কিছুই হবে না। আমরা কুকাবুরার (ব্যাট প্রস্তুতকারক কোম্পানি) সঙ্গে কথা বলেছি, তারা শুধু এই টস করার জন্য জন্য বিশেষভাবে ব্যাট প্রস্তুত করবে, যে ব্যাট দিয়ে টস করা হলে দুই দিকই পড়ার সম্ভাবনা থাকবে ৫০-৫০।’ নতুন এই নিয়ম আরও বেশি দর্শক টানবে, শিশুদের মধ্যে জনপ্রিয় করবে বিগ ব্যাশ লিগকে, এমনটাই মনে করছেন ম্যাককোনি, ‘বাচ্চারা যখন বাড়ির উঠানে ক্রিকেট খেলে, তখন দেখবেন তারা কিন্তু কয়েন দিয়ে টস করে না, টস করার ক্ষেত্রে তারা ব্যাটই ব্যবহার করে। তাই এই নতুন নিয়ম চালু করলে এটা শিশুদের মধ্যে অনেক জনপ্রিয় হবে বলে আমার ধারণা। ভেবে দেখুন তো শেষ কবে একটা ম্যাচের টস পর্বটা আপনি মনোযোগ দিয়ে দেখেছেন?’ বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়েই এই নতুন নিয়ম চালু হবে বলে জানিয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর