March 23, 2026, 4:31 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহত

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলী (৭০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর সন্ধায় শহরের চৌমোহনাস্থ ইউনাট্রেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সামনে। গুরুতর আহত উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনসার আলীকে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার দজবালী গ্রামের মৃত আনফর আলীর ছেলে। হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নার্গিস আক্তার চৌধুরী বলেন- তার ডান হাতে দুটো কোপ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর