April 7, 2026, 11:57 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মানিকগঞ্জে বখাটের ছুরিকাঘাতে জখম এসএসসি পরীক্ষার্থী

নাসিম আহমেদ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গত ১০ ডিসেম্বর মানিকগঞ্জের শিবালয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে মারাত্বক জখম করেছে বখাটেরা।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার জাফরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।আহত লাকী ঘোষ উপজেলার রঘুনাথপুর গ্রামের নন্দ ঘোষের মেয়ে এবং জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুল ছাত্রী লাকীর বাবা নন্দ ঘোষ জানান, তার মেয়ে স্থানীয় জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে আসন্ন এসএসসি পরীক্ষা দিবেন।বিকাল সাড়ে ৪ টার দিকে সে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে নিজামুদ্দিনের ছেলে আশিকসহ স্থানীয় কয়েকজন চিহ্নিত বখাটে যুবক তার মেয়ের মুখে ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানান নন্দ ঘোষ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বদরুল আলম চৌধুরী জানান, আহত শিক্ষার্থীর মুখে ও পিঠে গভীর ক্ষতের আঘাত রয়েছে।তবে তিনি শঙ্কামুক্ত। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান জানান,বিষয়টি তিনি লোকমারফত শুনেছেন।তবে সন্ধ্যা ৭ পযন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেননি।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর