আরিফুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শুরুহয়ে যাওয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২০১৮ গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ সারোয়ার মুর্শেদ চৌধুরী, তাঁর সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তরফদার আক্তার জামিল। এসময় বক্তাগণ খেলাধুলা উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন। একমাত্র খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে,তাই মানসিক উন্নয়নে খেলার বিকল্প নেই।
এই টুর্নামেন্টের আয়োজনে ছিলো, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কিশোরগঞ্জ ।
প্রাইভেট ডিটেকটিভ/১০ ডিসেম্বর ২০১৮/ইকবাল